জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাট সদর থানা ও পাঁচবিবি উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় মো. মাবুদ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী, জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিমমানিক এলাকার মৃত মোকছেদ আলী মন্ডলের ছেলে মো. মাবুদ। জেলা ডিবি পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস.আই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই (নি:) মাহমুদ সিদ্দিকী, এএসআই (নি:) মোঃ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন আয়মা রসুলপুর ইউপির অন্তর্গত বড়মানিক বাজার সংলগ্ন ঈদগাহ মাঠের সামনে পাকা রাস্তার উপর থেকে ৬ (ছয়) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ মোঃ মাবুদকে আটক করা হয়। এবিষয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলাসহ মোট ৮টি মামলা বিচারাধীনও রয়েছে বলেও ওসি জানান।

Leave a Reply