গাইবান্ধায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

গাইবান্ধায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

জেলা তথ্য অফিস গাইবান্ধার আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় মহিলা সমাবেশ হয়েছে। সকালে গাইবান্ধা পুলিশ লাইন্স অডিটরিয়ামে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় সরকারের উন্নয়ন কার্যক্রম অবহিতকরণ বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হক, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন। এসময় বিভিন্ন মহিলা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *