পৃথক অভিযানে ৫৯ বিজিবি’র ইয়াবা ও মদ উদ্ধার

পৃথক অভিযানে ৫৯ বিজিবি’র ইয়াবা ও মদ উদ্ধার

পৃথক অভিযানে সোনামসজিদ সীমান্তে ইয়াবা এবং শিয়ালমারা সীমান্তে বিদেশী মদ উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর আনুমানিক রাত ১০টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৩-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন ৩ হাজার ৩৭৬ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসব ইয়াবা এর সিজার মূল্য-১০ লক্ষ ১২ হাজার ৮’শ টাকা।

এছাড়া, ১১ নভেম্বর রাত ৩টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ ফজলুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১৫-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা ঈদগাহ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২০ বোতল বিদেশী মদ উদ্ধার হয়। যার মূল্য-৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া ইয়াবা ও বিদেশী মদ এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *