৫৩ বিজিবি মনাকষা সীমান্তে ভারতীয় ইয়াবা উদ্ধার

৫৩ বিজিবি মনাকষা সীমান্তে ভারতীয় ইয়াবা উদ্ধার

জেলার মনাকষা সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৯ পিস ইয়াবা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব সংবাদের ভিত্তিতে ১১ নভেম্বর অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৭৪ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা পাকা রাস্তা সংলগ্ন আম বাগান এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮৯ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও জানান, ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় অন্যান্য মালামালসহ মাদক চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়া ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *