জয়পুরহাটে ৬’শ পিচ ইয়াবাসহ দুই কারবারি আটক
জয়পুরহাটের ক্ষেতলালে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আবু বকর সিদ্দিক (৫০) ও সুজাউল ফকির (৪৫) নামের দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন। গত শনিবার (১৩ নভেম্বর) জেলার ক্ষেতলাল উপজেলার পৌর শহরের ভাসিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, ক্ষেতলাল উপজেলার উত্তর বস্তা দক্ষিণ পাড়া এলাকার মৃত মন্তেজার রহমানের ছেলে আবু বকর সিদ্দিক ও একই উপজেলার ভাসিলা এলাকার মৃত মোজাম্মেল হক ফকিরের ছেলে সুজাউল ফকির। জয়পুরহাট ডিবি পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের এস.আই (নিঃ) মো. মিজানুর রহমান, এএসাই(নিঃ) মো. ইসমাইল হোসেন, এএসআই (নিঃ) মো.সাজেদুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ ক্ষেতলাল উপজেলার পৌর শহরের ভাসিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের হাতেনাতে আটক করে। এবিষয় জেলা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা মাদক নির্মূল অভিযান অব্যাহত রাখতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের টিম দিনরাত অভিযান চালিয়ে মাদক আটক করে আসছে। ক্ষেতলাল থেকে ৬শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত দুই মাদক কারবারিদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply