নিয়ামতপুরে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসকাব সদস্যদের মতবিনিময়

নিয়ামতপুরে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসকাব সদস্যদের মতবিনিময়

নওগাঁর নিয়ামতপুর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসকাবের সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। রবিবার বিকেলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে এ মতবিনিময় সভায় উপজেলা প্রেসকাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিয়ামতপুর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সদস্য মেহেদী হাসান, শাকিল আহমেদ, রতন কুমার প্রমুখ। মতবিনিময় সভায়, নিয়ামতপুরে মাদক, চুরি ডাকাতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ওসি এসব বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *