নানা কর্মসূচিতে নাটোরে মোহনা টিভির বর্ষপূর্তি পালন

নানা কর্মসূচিতে নাটোরে মোহনা টিভির বর্ষপূর্তি পালন

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভি’র একযুগ পেরিয়ে ১৩ বছরের পদার্পন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রয়াত মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদার জুয়েল’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান হয়েছে। মোহনা টিভির দর্শক ফোরাম নাটোরের আয়োজনে একটি শোভাযাত্রা বের হযে প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সাংসদ এর রিসোটে আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোর জেলা প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর। এশিয়ান টিভির সাংবাদিক আব্দুল মজিদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সংবাদিক নেতৃবৃন্দ। শেষে প্রায়াত মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন মোজুমদার এর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *