নাটোরে ১৪ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

নাটোরে ১৪ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

নাটোরের বড়াইগ্রামে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার উপজেলার রাজাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, রংপুরের পূর্ব বড়বাড়ি মরিসটারী এলাকার প্রাইভেটকার চালক রহিদুল ইসলাম এবং চালকের সহকারী মুসা সরকার। তার বাড়ি লালমনিরহাট জেলার সাহেবপাড়া রেল ষ্টেশন এলাকায়। নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর-পাবনা মহাসড়কের ওপর রাজাপুর বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ওই মহাসড়কে পাবনাগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ কায়দায় আলাদা চেম্বার তৈরি করে রাখা ১৪.২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারের চালক ও তার সহকারীকে আটক করা হয়। মাদক পরিবহনের দায়ে প্রাইভেটকারটি জব্দ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *