৫৩ বিজিবি’র ফেন্সিডিল-অটোরিক্সা ও মোটরসাইকেলসহ আটক ১

৫৩ বিজিবি’র ফেন্সিডিল-অটোরিক্সা ও মোটরসাইকেলসহ আটক ১

ফেন্সিডিল, অটোরিক্স ও মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। মনাকষা সীমান্তে আসামীসহ ২৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও ১টি অটোরিক্সা এবং মাসুদপুর সীমান্তে ১টি মোটরসাইকেলসহ ভারতীয় পোষাক সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি, রাজশাহী জেলার গোদাগাড়ী বারইপাড়ার মৃত সেলিম মোল্লার ছেলে মোঃ বিপ্লব মোল্লা (২৫)।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি চৌকষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৪ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের দাদনচক আদিনা কলেজ মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় বিপ্লব মোল্লা কে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল ও ১টি অটোরিক্সাসহ আটক করে। জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ও অটোরিক্সসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির একটি চৌকষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/১-এস হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের শ্যামপুর এলাকায় একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১টি মোটরসাইকেলসহ ভারতীয় বিভিন্ন প্রকার পোষাক সামগ্রী আটক করতে সক্ষম হয়। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *