গাইবান্ধায় জনগনের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধায় জনগনের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বৈশ্বিক মন্দা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উর্দ্ধগতিতে মানুষ যেখন মানবেতর জীবনযাপন করছে, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দূর্নীতিবাজদের যোগসাজশে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সীল স্বাক্ষর ছাড়াই হোল্ডিং প্লেট প্রদানের নামে জনগনের কাছ থেকে টাকা উত্তোলন ও আত্মসাত করছে। এরই প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের ঘন্টাব্যপি মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চন্ডিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সচেতন নাগরিকদের আয়োজনে গাইবান্ধা-পাঁচপীর সড়কের চন্ডিপুর বাজারে এলাকায় এ কর্মসূচী পলন করা হয়। এতে সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন শিবানুর ইসলাম, রেজাইল ইসলাম ও আলম মিয়াসহ অন্যরা। বক্তারা অবিলম্বে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *