৫৯ বিজিবি’র সাড়ে ৭৬ লক্ষ টাকার কচ্ছপের হাড় এবং পাতার বিড়ি উদ্ধার

৫৯ বিজিবি’র সাড়ে ৭৬ লক্ষ টাকার কচ্ছপের হাড় এবং পাতার বিড়ি উদ্ধার

জেলার ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৭৬ লক্ষ টাকার বিপুল পরিমান কচ্ছপের হাড় এবং চৌকা সীমান্তে পাতার বিড়ি, বিড়ির পাতা ও তামাক পাতা উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। তবে এঘটনায় কেউ আটক হয়নি।
রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৩ নভেম্বর ভোর রাত সোয়া ৫টার দিকে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফুটানি বাজারে ২ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ৫১ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৭৬ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া, ১৩ নভেম্বর রাত পৌনে ১টার দিকে চৌকা বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৫ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১১ হাজার ২’শ প্যাকেট পাতার বিড়ি, ৭২ কেজি বিড়ির পাতা এবং ৪৩ কেজি তামাক পাতা উদ্ধার করে। যার মূল্য- ৩ লক্ষ ৭৪ হাজার ৮’শ টাকা। উদ্ধার হওয়া কচ্ছপের হাড় ও অন্যান্য মালামালের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *