মোফাজ্জল হক ফুটু’র ২২তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোফাজ্জল হক ফুটু’র ২২তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রয়াত মোফাজ্জল হক ফুটু’র ২২তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ফাযিল মাদ্রাসার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোসাদ্দেকুল হক। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অব. উপ-সচিব মোহাম্মদ আলাউল হক। সভাপতিত্ব করেন আলহাজ¦ আল-মোতাশিম বিল্লাহ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মরহুমের ছেলে মোঃ ইমতিয়াজ আলী সুজন। বক্তব্য রাখেন মরহুমের ভাতিজা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের রেজিষ্ট্রার ডাঃ মোহাম্মদ মাহমুদুল হক অনিক, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, রাজশাহী কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক (বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক) মোঃ আব্দুর রব সিদ্দিকী,

মরহুমের চাচাতো ভাই সত্রাজিতপুর ইউনিয়নের সাবেক চেয়রাম্যান মো. সামশুল হক, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াসহ অন্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় মোঃ হাসান ইনাম, আলহাজ¦ মোঃ আজিজুল হক, মোঃ মিনহাজুল ইসলাম, মোঃ মামরোজ আলীসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় সমাজকর্মী মোঃ আমিনুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *