চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার সকালে এই উপলক্ষে নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও বিনামূল্যে নতুন রোগীদের ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচী পালিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা। ডায়াবেটিক সমিতি থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। শেষে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডাঃ নাহিদ ইসলাম মুন, নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান হানু, নির্বাহী সদস্য ডাঃ আবুল হাসান, আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, মোঃ খাইরুল ইসলাম ও আলহাজ্ব মোঃ শামসুল হকসহ অন্যরা। ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ শ্লোগানে পদযাত্রায় অংশগ্রহণ করেন ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্যগণ, চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের স্টাফ নার্স, চাঁপাইনবাবগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ নাসিরুল ইসলাম, সম্পাদক মোঃ সোহেল এর নেতৃত্বে শতাধিক সদস্যবৃন্দ ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ। দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা’র পরিচালনায় সায়েন্টিফিক সেমিনার হয়। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে প্রায় ২০০ জনের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন ও উচ্চতা পরিমাপ করা হয়। উল্লেখ্য, বাংলাদেশে প্রতিদিন ডায়াবেটিস রোগী বৃদ্ধি পাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে বলে এক প্রেসনোটে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *