নাটোরে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার

নাটোরে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার

স্যান্ডেলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ২২০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয়েছে কবির ইসলাম (২০) নামে মাদক পাচারকারী ওই যুবককে। গ্রেফতার কবির রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার মোনতাজ আলী মণ্ডলের ছেলে। নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলার লালপুর উপজেলার তিলকপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় স্যান্ডেলের সোলে বহন করা ২২০গ্রাম হেরোইন উদ্ধার এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এছাড়া তার কাছ থেকে তিন হাজার ৩১০ টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এই ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর ওই আসামিকে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *