শিবগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে ব্র্যাকের সভা

শিবগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে ব্র্যাকের সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও আবুল হায়াতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ ডেপুটি ম্যানেজার মোঃ জলিলুর,শিবগঞ্জ এসোসিয়েট অফিসার ( সেলপ) সোহেল রানা, মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *