শিবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। অগ্নিনিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতসহ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply