গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে বিশাল আকৃতির কুমির

গোমস্তাপুরে পূণর্ভবা নদীতে বিশাল আকৃতির কুমির

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পূণর্ভবা নদীতে হিংস্র কুমিরের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পূণর্ভবা নদীর নাদিরাবাদ ঘাট নদীতে কুমিরটি দেখা যায়। এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানায়, গত সোমবার নদীতে কুমিরটি দেখা যায়। পরবর্তীতে এলাকাবাসী প্রশাসনকে জানালে রাজশাহী বনবিভাগের বিশেষ দল কুমিরটি ধরতে অভিযান চালাচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানায়, পশ্চিমবঙ্গের মালদা জেলার মঙ্গলবাড়ি ব্যারেজ থেকে জমিরুদ্দীন নামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাপলোড করে। সেই ভিডিওতে যে কুমিরটি দেখা গেছে, এ কুমিরটি ঠিক একই রকম। তাই ধারনা করা যাচ্ছে এ কুমিরটি ভারত থেকে এসেছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বনবিভাগের একটি দল কুমির ধরতে অভিযান চালাচ্ছে। বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) রাজশাহী আহমদ নিয়ামুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে বিষয়টি জানার পর তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু কুমিরের উপস্থিতি দেখতে না পেয়ে ফিরে যান। বুধবার দুপুরে কুমিরটি দেখা গেলে স্থানীয়রা খবর দেয়। বিকেলে বনবিভাগের একটি প্রশিক্ষিত দল কুমিরটি ধরতে অভিযান অব্যাহত রেখেছে। তিনি কুমিরটি যতক্ষন ধরা না পড়ে, ততক্ষন এলাকাবাসীতে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *