নাচোলে আম চোর সন্দেহে পিটুনিতে এক বৃদ্ধার মৃত্যু ॥ আটক-২

নাচোলে আম চোর সন্দেহে পিটুনিতে এক বৃদ্ধার মৃত্যু ॥ আটক-২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম চোর সন্দেহে এক বৃদ্ধ কে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাতে কসবা ইউপির খান্দুরা গ্রামে ঘটে। তবে তিনি মারা যান বুধবার সকালে। মৃত ব্যক্তি হচ্ছে, গোমস্তাপুর উপজেলার গরিপুর গ্রামের ফাজুতেলীর ছেলে শুকুদ্দি(৫৩)। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গতরাতে চাঁপাইনবাবগঞ্জ বিএমডির নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামের কসবা ইউপির খান্দুরা গ্রামে কাটিমন আমের বাগানে রাতে আম চুরি করতে আসে শুকুদ্দি। পরে বাগানের পাহারার লোকজন আম সহ শুকুদ্দিকে ধরে বেধড়ক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে বুধবার সকালে শুকুদ্দি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বুধবার সকালে নাচোল থানা পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২জন কে আটক করে। এব্যাপারে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, স্থানীয়দের দাবী মৃত ব্যক্তি আম চুরি করতে বাগানে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মারপিটের ঘটনায় শুকুদ্দি বুধবার সকালে মারা যায়। খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। যারা চোর সন্দেহে বৃদ্ধ কে ধরেছে এবং মারধর করেছে তাদের মধ্য থেকেই ২ জনকে আটক করা হয়েছে। তবে এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

Comments

One response to “নাচোলে আম চোর সন্দেহে পিটুনিতে এক বৃদ্ধার মৃত্যু ॥ আটক-২”

  1. Md. Amanullah Al Masud Avatar
    Md. Amanullah Al Masud

    আম চুরির অভিযোগে কাউকে পিটিয়ে মারার অধিকার কে দিয়েছে? এটা খুন। এই খুনের সাথে জড়িতদের শাস্তির দাবী জানাচ্ছি।

Leave a Reply to Md. Amanullah Al Masud Cancel reply

Your email address will not be published. Required fields are marked *