চাঁপাইনবাবগঞ্জে কৃষি দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে কৃষি দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কৃষি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মনিরুল ইসলাম, পরিচালক ও ব্যবসায় অনষদ ডীন ড. শামিমুল হাসান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গ্রুপ ক্যাপ্টেন (অব) নুরুল ইসলাম, প্রক্টর ড.আশরাফুল আরিফ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিস্টরা। বক্তরা কৃষি উন্নয়নে কৃষক ও কৃষিবিদদের অবদান আলোচনা করেন। তারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *