চাঁপাইনবাবগঞ্জে উদ্ভাবনী মেলা মঞ্চে নবান্ন উৎসব

চাঁপাইনবাবগঞ্জে উদ্ভাবনী মেলা মঞ্চে নবান্ন উৎসব

চাঁপাইনবাবগঞ্জে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার মঞ্চে নবান্ন উৎসব-২০২২ উদযাপন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপনী পিছিয়ে দিয়ে নবান্ন উৎসব পালিত হয়। নবান্ন উৎসবে পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে দলীয়, একক নৃত্য এবং গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা লেডিস ক্লাবের সভাপতি ডিসি পত্নী মাহফুজা সুলতানা, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুসহ অন্যরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে নবান্নের আয়োজনে অতিথিদের শীতের ভাপা পিটা ও কেক পরিবেশন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *