বাড়াবাড়ি করলে অন্যদেরও হত্যার হুমকি ৬ বার তালাকের পর স্ত্রী অন্যত্র বিয়ে করায় পিটিয়ে হত্যা

বাড়াবাড়ি করলে অন্যদেরও হত্যার হুমকি
৬ বার তালাকের পর স্ত্রী অন্যত্র বিয়ে করায় পিটিয়ে হত্যা

নিজের স্ত্রীকে ৫ বার কারনে-অকারনে তালাকের পর পুনরায় বিয়ে। শেষ বার স্ত্রীর ভাইকে পেটানোর কারনে স্থানীয় শালিসের মাধ্যমে আবারো বিয়ে-বিচ্ছেদ হয়। বিচ্ছেদের দেড় বছর পর স্ত্রী অন্যত্র বিয়ে করে নেয়ায় রাগে-ক্ষোভে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন প্রাষন্ড স্বামী। শুধু তাই নয় তার ৫ কন্যা ও মামলার বাদিকে হত্যার হুমকি দিচ্ছে পলাতক সাবেক স্বামী। ঘটনাটি বৃহষ্পতিবার (১৭ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক হরিপুর গ্রামে ঘটে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছোট্ট গ্রাম চক হরিপুর। এ গ্রামেই ৬ষ্ঠবার তালাকের ২ বছর পর বিয়ে করেন একই গ্রামের রেখা বেগমকে। আর এ বিয়েই কাল হলো বর্তমান স্বামীর। স্ত্রীর অন্যত্র বিয়ে হওয়ায় গত ২ নভেম্বর সকালে ডায়াবেটিক জনিত কারনে রাস্তায় হাঁটতে বের হলে তার সাবেক স্বামী মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থ সংকট ও সমস্যার কারনে মঙ্গলবার সকালে বাড়িতে আনার পর বৃহষ্পতিবার সকালে মারা যান তার স্ত্রী। নিহতের স্বামী হাবিবুর রহমান আরও জানান, তার স্ত্রীর মৃত্যুর পর এবার তাকেও হুমকি দিচ্ছে কুদ্দুস। আর নিহতের মেয়েরা পিতার আচরনে ক্ষুব্ধ হয়ে তাদের জন্মদাতা পিতার ফাঁসি দাবী করেন। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে উৎসুক জনতার ভীড় এবং আহাজারি। স্থানীয়রা জানান এ ধরনের লোকের কারনে এলাকার শান্তি বিনষ্ট হচ্ছে। পলাতক থেকে এ ধরনের হুমকি দাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তাদের। তবে ঘটনার সত্যতা স্বীকার করে নিহতের বর্তমান স্বামী হাবিবুর রহমান হবু বাদি হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলায় সাবেক স্বামীসহ ৬ জনকে আসামী করা হলে ৪ জন জামিনে মুক্ত রয়েছে। মূল আসামী সাবেক স্বামীসহ ২ জন পলাতক রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *