গোমস্তাপুরে কুমির আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের মানুষ

গোমস্তাপুরে কুমির আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের মানুষ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে গত দুই দিন থেকে পুনর্ভবা নদীতে ভাসছে একটি বিশাল আকৃতির কুমির। কুমির আতঙ্ক বিরাজ করছে নদী-তীরবর্তী লোকজন ও জেলেদের মধ্যে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহী বিভাগীয় বন অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল এসে কুমিরের অবস্থান পর্যবেক্ষণ করেছেন এবং ধরার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় সুত্র জানায়, গত মঙ্গলবার দুপুর থেকে উপজেলার মকরমপুর ঘাট এলাকায় কুমিরটিকে দেখতে পাওয়া যায়। এরপর বুধবার সকাল থেকে কুমিরটিকে রহনপুর পৌরসভার বেইলি ব্রিজ, গুজরা ঘাট ও বাবুরঘোন এলাকায় দেখা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কুমিরটিকে দেখতে নদীর তীরে ভিড় করছেন। এদিকে কুমির দেখা যাওয়ায় আতঙ্কে পুনর্ভবা নদীতে গোসলে নামতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। জেলেরাও মাছ ধরতে নামছেন না। রাজশাহী বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর কবীর বলেন, কুমিরটি নদীতে অবস্থান পরিবর্তন করছে। গত দুই দিন থেকে চেষ্টা করা হচ্ছে কুমিরটি উদ্ধারে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত কুমিরটি ধরতে পারেননি তারা। এদিকে নদীর ধারে না যেতে প্রশাসনের তরফ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *