জয়পুরহাটে সাংবাদিকদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

জয়পুরহাটে সাংবাদিকদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যমুনা টেলিভিশন ও দৈনিক করতোয়াসহ নামে বেনামের অনিবন্ধিত বিভিন্ন অনলাইন পোর্টালে গত ৭ নভেম্বর পুলিশ পরিচয়ে ধর্ষনের আসামীকে পালিয়ে যেতে সহযোগীতা ও কথিত সাংবাদিক শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জয়পুরহাটের সেই দুই সাংবাদিক আঃ রাজ্জাক ও এস এম মিলন। এই দুই সাংবাদিক বলেন-প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত জয়পুরহাটে কথিত সাংবাদিক নামে কোনো সাংবাদিকের অস্তিত্ব নেই। সাংবাদিক কখনো পুলিশ পরিচয় দেয়না, অভিযুক্ত ব্যক্তিকে সকাল ১১ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত এলাকবাসি আটক রাখে। সেখানে প্রায় ২’শ লোকের জামায়েত হয় এবং রাতের সময় অভিযুক্ত নিজেই পালিয়ে যায়। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে, শুধু আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি আমারদের ক্ষতি করার জন্য। প্রতিবেদকের বক্তব্য: সংবাদটিতে স্থানীয় ভুক্তভোগীদের বক্তব্য, মামলার কপি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি। প্রকাশিত অসত্য এই প্রতিবেদন আমাদের জন্য মানহানিকর ও বিব্রতকর। গণমাধ্যম হিসেবে যমুনা টেলিভিশন ও দৈনিক করতোয়াসহ বিভিন্ন অনলাইন পোর্টালের গণমাধ্যমকর্মী হিসেবে প্রতিবেদকের সংবাদ প্রকাশে অধিক সতর্কতা অবলম্বন ও দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জানাচ্ছি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *