চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সবুর (২৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও ৩ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়। সোমবার অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম দন্ডিত আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোঘণা করেন। সবুর শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত ময়মুর রহমানের ছেলে। মামলার আরেক আসামী শিবগঞ্জের কিরণগঞ্জ গ্রামের মোজাফফর আলীর ছেলে মন্টুকে খালাস দিয়েছে আদালত। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারী শিবগঞ্জের কানসাট পখুরিয়া এলাকার একটি আমবাগানে পুলিশ অভিযানে একশত (১০০) গ্রাম হেরোইনসহ আটক হয় সবুর। এ ব্যাপারে একইদিন মামলা করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম ২০১৭ সালের ৩১ মার্চ আদালতে চার্জশীট দাখিল করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *