৫৯ বিজিবি’র আজমতপুর সীমান্তে মদ ও ইনজেকশন উদ্ধার

৫৯ বিজিবি’র আজমতপুর সীমান্তে মদ ও ইনজেকশন উদ্ধার

জেলার আজমতপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২১ নভেম্বর আনুমানিক রাত ১০টার দিকে আজমতপুর বিওপির হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১ মেইন হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাগলা নদীর পাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ১৪ বোতল বিদেশী মদ এবং ৪৯০ পিস নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেনরফিন) আটক করতে সক্ষম হয়। আটককৃত বিদেশী মদ এবং নেশা জাতীয় ইনজেকশন এর সিজার মূল্য-৯৪ হাজার ৫’শ টাকা। আটককৃত বিদেশী মদ এবং নেশা জাতীয় ইনজেকশন এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *