চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ আটক এক

মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যবসায়ী মোঃ রনি (২২), শিবগঞ্জ উপজেলার জালমাঝমারী গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
র‌্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২৩ নভেম্বর দুপুর পৌনে ২টার দিকে জেলার শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের একটি ডোবায় পানির নিচে ১টি বাঁশের খুটিতে বাঁধা অবস্থায় ৩০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ব্যবসায়ী মোঃ রনি কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *