বাইজ’র উদ্যোগে ছত্রাজিতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাইজ’র উদ্যোগে ছত্রাজিতপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বেসরকারি উন্নয়ণ ও সেবা সংস্থা ‘বাইজ পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে পূর্ব জাহাঙ্গীরপুরে সংস্থার ছত্রাজিতপুর শাখা অফিসে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাইজ পল্লী উন্নয়ন সংস্থা এর পরিচালক মুহাম্মদ আব্দুল বারী এবং প্রধান অতিথি ছিলেন বাইজ এর নির্বাহী পরিচালক মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাইজ’র হিসাব রক্ষক মোঃ আব্দুল মতিন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পে এলাকার অসহায়, দুঃস্থ ও দরিদ্র বিভিন্ন রোগে আক্রান্ত ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষাসহ মেডিক্যাল ক্যাম্পে প্যাথলজিক্যাল টেস্টে সহায়তা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মুক্তি ক্লিনিক। চিকিৎসা সেবাদান করেন গাইনি ও অবস চিকিৎসক ডা: সুরভী ঘোষ, ডা: মো: মেহেদী হাসান ও ম্যাডস এর উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো: মাসুম বিল্লাহ, নূর মোহাম্মদ, মোঃ নাহিদুজ্জামান ও আফসানা পারভীন। ক্যাম্পে সহযোগিতা করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, দেশ ফার্মাসিউটিক্যালস্ এবং বাইজ এর স্বাস্থ্যকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *