৫৯ বিজিবি’র ফেন্সিডিল ও মদ উদ্ধার
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও বাংলা মদ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। পৃথক অভিযানে ২৬৩ বোতল ফেন্সিডিল ও ১২ লিটার বাংলা মদ উদ্ধার হয়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৭ মে রাত সোয়া ১২টার দিকে অত্র ব্যাটালিয়নের হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে টহল দল শিয়ালমারা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল চলাকালীন সময় শিয়ালমারা বড়পুকুর নামক স্থানে ৩-৪ জন চোরাকারবারীকে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ০৩টি বস্তা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ২১৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৮৫ হাজার ২’শ টাকা। এছাড়া, ১৭ মে রাত ৩টার দিকে আজমতপুর বিওপির নায়েক মোঃ সোহলে রানা এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮২/ মেইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগিচাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-২০ হাজার) টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন। ১৭ মে বেলা পৌনে ১২টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৭/১৭-এস হতে আনুমানিক ০১ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মকিমপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১২ লিটার বাংলা মদ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৩৬০০ টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিল ও মদ এর ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Leave a Reply