অশ্লিল আলাপের দায়ে চাঁপাইনবাবগঞ্জে দুই শিক্ষার্থী বহিষ্কার

অশ্লিল আলাপের দায়ে চাঁপাইনবাবগঞ্জে দুই শিক্ষার্থী বহিষ্কার

অশ্লিল আলাপের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যায়লের অষ্টম শ্রেনীর দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে প্রতিবেদককে খবরটি নিশ্চিত করেছেন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম ফজলুর রহমান। জানা গেছে, নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যয়লের নতুন ভবনের দোতলার বারান্দায় ইংরেজী বর্ণ ধরে ধরে খাতায় লিখে রাখা অশ্লিল বাক্য বলছিল এক শিক্ষার্থী। আরেক শিক্ষার্থী তার নিজস্ব মোবাইলে অশ্লিল বাক্যগুলো পাঠ করার মুহুর্তগুলো রেকর্ড করছিল। এসময় তাদের দুজনের পরণে প্রতিষ্ঠানটির ড্রেস ছিল। পরে ভিডিওটি একটি ফেসবুক পেজে পোষ্ট করা হয়। মুহর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থীর করা ভিডিও রেকর্ডটি ২ মিনিট ১৯ সেকেন্ডের। ভিডিওটিতে দেখা যায়, ইংরেজী বর্ণের এ থেকে শুরু করে ওয়াই বর্ণ পর্যন্ত কবিতার ন্যায় অশ্লিল বাক্য বলছিলেন এক শিক্ষার্থী। গায়ে তার স্কুলের ড্রেস ও মুখে মাস্ক। তার পাশে কয়েকজন শিক্ষার্থীরা হেসে হেসে কুরুচিপূর্ণ বাক্যগুলো শুনে মজা নিচ্ছিলেন। এ দিকে ভিডিওটি দেখে কমেন্টবক্সে মন্তব্য করে ওই দুই শিক্ষার্থীকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেটিজেনরা। এ ছাড়াও আবার অনেকেই তাদের চিহ্নিত করে তার পিতা-মাতার কাছে বিচারও চেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুর রহমান বলেন, দুই শিক্ষার্থীর অশ্লিল আলাপকরা ভিডিওটি বিদ্যায়লের কতৃপক্ষের নজরে এসেছে। ইতিমধ্যে ওই দুই ছাত্রীকে চিহ্নিত করা হয়েছে। তারা অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার (১৬ মে) তাদের পিতাদের বিদ্যালয়ে ডেকে মুচলেকা নেয়ার পর তাদের বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই দুজন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীর বিষয়টি জেলা প্রশাসক, শিক্ষা অফিসার ও সংশ্লিষ্টদের জানানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *