র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক ১

র‌্যাবের হাতে ইয়াবাসহ আটক ১

মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া ইউনিয়নের লাহারপুর পাশর্^বর্তী একটি আমবাগান থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোমবার গভীর রাতে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়, জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কালোপুরের মৃত এজাবুল হক বিশ^াসের ছেলে মোঃ শামীম রেজা (২৭)। র‌্যাব এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৬ মে রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বারোঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামস্থ আজিম এন্ড সন্স ফিলিং স্টেশন এর দক্ষিণ দিকে একটি আমবাগানের ভিতর একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। এসময় ৪৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ শামীম রেজা কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *