নাচোলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

নাচোলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদবপুরের পার্শ্বে ৬৪ নং রেল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাচোল উপজেলার দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেরের ছেলে মোঃ রুহুল আমিন (৪০)। ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, শুক্রবার রুহুল আমিন লাইনের উপর বসে ছিল। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন এসে তাকে ধাক্কা দিলে রুহুল ঘটনাস্থলে নিহত হন। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *