জয়পুরহাটে বাংলা টিভির বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধূরীকে স্মরণ

জয়পুরহাটে বাংলা টিভির বর্ষপুর্তি উদযাপন অনুষ্ঠানে ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধূরীকে স্মরণ

জয়পুরহাটে বাংলা টিভির ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে ভাষা সৈনিক আব্দুল গাফ্ফার চৌধরী স্মরণে ১ মিনিট নিরবতা পালন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর রোডে প্রেসক্লাব জয়পুরহাট এর ভবনে এই অনুষ্ঠান হয়। জয়পুরহাট প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশা’র সভাপতিত্বে, আগামী দিনে বাংলা টিভির সাফল্য ও উন্নতি কামনা করে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি এস এম সোলায়মান আলী, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাবু শেখর মজুমদার, প্রেসক্লাব জয়পুরহাট এর সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, জয়পুরহাট টেলিভিশন রির্পোটার্স ক্লাবের সভাপতি মোমেন মুনি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারন সম্পাদক বিপুল কুমার সরকার, সাংবাদিক ছোটন আহম্মেদ, সেলিম রেজা, দৈনিক চাঁপাই দর্পণ’র জয়পুুরহাট জেলা প্রতিনিধি ও আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিরেন দাস, আল মামুন, সুলতান মাহমুদ মিলন রায়হান, তাহরিম আল হাসান, মশিউর রহমান, জনি সরকার, চম্পক কুমার, রাকিব হোসেন, মাহফুজুর রহমান রিভু, জাকির হোসেন খোকন, মোফাজ্জল হোসেন বাবু সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিশাত বেগম ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নুরজাহান বেগমসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *