ভোলাহাটে সাংবাদিক কবিরের মায়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

ভোলাহাটে সাংবাদিক কবিরের মায়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. গোলাম কবিরের মা কহিনুর বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভোলাহাট উপজেলার পঞ্চনন্দপুর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। এর আগে ১২ মে ব্রেইন স্ট্রোক করলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। মরহুমার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন ছেলে সাংবাদিক মো. গোলাম কবির। সাংবাদিক মো. গোলাম কবির এর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন মহলে ও সাংবাদিকরা। সাংবাদিক মো. গোলাম কবির এর মা কহিনুর বেগম এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি ‘দর্পণ পরিবার’র পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। সাংবাদিক মো. গোলাম কবির এর মা কহিনুর বেগম এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব’র সভাপতি আলমগীর কবির কামাল ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। সাংবাদিক মো. গোলাম কবির এর মা কহিনুর বেগম এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক ও সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই চিত্র’র প্রকাশক ও সম্পাদক মোঃ কামাল উদ্দিন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন। মরহুমার জানাজার নামাজ পঞ্চনন্দপুরে রোববার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় এবং দাফন কাজ সম্পন্ন করা হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যম্যান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *