চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবীতে জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবীতে জাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫ দফা দাবীতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাসদ। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলাস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
জেলা জাসদের সভাপতি মোজাফফর হোসেন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক কামরুল হক বাবলু, যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা শ্রমিক জোটের আহবায়ক সাজেমান হোসেনসহ অন্যরা। সঞ্চালনায় ছিলেন জেলা যুবজোটের সাংগঠনিক সম্পাদক সারোয়ারদ্দী ইসলাম। এসময় জেলা জাসদের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা অংশ নেয়। বক্তারা জেলার উন্নয়নে জেলায় মেডিকেল কলেজ, জেলা হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সেবার মান বৃদ্ধি, বন্ধ হওয়া সকল ট্রেন চালু ও বনলতা ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধি, জেলা পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয় স্থাপন ও সকল অনিয়ম দূর করা, সোনামসজিদ স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রুপান্তর, ইমেগ্রেশন, অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার জোর দাবী জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *