নাটোরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নাটোরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নাটোরে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী ভুমি সেবা সপ্তাহ। নাটোর রাজবাড়িতে সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। এ উপলক্ষে নাটোর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ নুর মাসুমের সভাপতি্েবত্ব অয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র, দিঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি চালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)জুবায়ের হোসেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা বলেন, এখন ভুমি ব্যবস্থাপনায় আমুল পরিবর্তন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এবং ভুমি সেবা বিস্তৃত করার লক্ষ্যে এক জন ভুমির মালিক ঘরে বসেই ভূমির নাম জারী, খাজনা পরিশোধ, ভুমিরপর্চা, খতিয়ান সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন ২০২৬ সাল নাগাদ ভুমি ব্যবস্থপনায় ই সেবার মাধ্যমে সকল কার্যক্রম চাল ুকরা সহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট ভুমি ব্যবস্থপনা গড়ে তোলা হবে। তখন কোন নাগরিকের ভূমি বা সীমানা নিয়ে কোন বিরোধ থাকবেনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *