রহনপুরে আম বাজার উদ্বোধন

রহনপুরে আম বাজার উদ্বোধন

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রতি বছরের ন্যায় এবারও আমবাজার এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান এর আয়োজনে এবং আমব্যবসার সাথে সম্পৃক্ত সংগঠনগুলোর সহায়তায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিকেলে রহনপুর স্টেশন এলাকায় অবস্থিত আমবাজারের নতুন জায়গায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, ব্যবসায়ী শিপলু সরকার, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্টু, আম ব্যবসায়ী নেতা আফতাবউদ্দিন লালান, আবদুল আজিজ, আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রহনপু পৌর মেয়র মতিউর রহমান খান। শেষে অতিথিগণ আম বাজারজাত করণের শুভ উদ্বোধন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *