জয়পুরহাটে জেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ

জয়পুরহাটে জেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে শেষে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার দৃষ্টান্তমুলক শান্তির দাবি জানান বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *