সদর উপজেলা বিএনপি’র কমিটি বাতিল

সদর উপজেলা বিএনপি’র কমিটি বাতিল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র কমিটি বাতিল করা হয়েছে। গত ২৮ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি কমিটির কোন কার্যকারিতা না থাকায় বর্তমান কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি’র কমিটি ও চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হবে। বিষয়টি ২৫ মে/২৩ এক লিখিত প্রেসনোটে নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *