গোমস্তাপুরে বঙ্গবন্ধু’র জুলিও কুরি শান্তি পদক’র ৫০ বছর পূর্তি উদযাপন

গোমস্তাপুরে বঙ্গবন্ধু’র জুলিও কুরি শান্তি পদক’র ৫০ বছর পূর্তি উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে গোমস্তাপুরে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। উপজেলা সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ—২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, হাসানুজ্জামান নহু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাইসা জান্নাতসহ অন্যরা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *