চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন বৃদ্ধিতে করনীয় বিষয়ক কর্মশালা
রপ্তানীযোগ্য নিরাপদ আম উৎপাদন বৃদ্ধিতে করনীয় বিষয়ে কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমাবর (২৯ মে) সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা হয়। বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস এ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী “( GAP I HACCP ) এর মাধ্যমে রপ্তানীযোগ্য নিরাপদ আমের উৎপাদন বৃদ্ধিতে করনীয় ও সম্ভাবনা কর্মশালায় সভাপতিত্ব করেন বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক মোঃ এম কোরাইশী মিলু। কর্মশালায় অন লাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ছিলেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাহিদ ইসলাম রাজন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সহ—সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম ডালিম। প্রশিক্ষণ কর্মশালার আলোচক ছিলেন ড. মোঃ জমির উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবঃ), আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ ও ড. বিমল কুমার প্রামানিক, উপ—পরিচালক, হর্টিকালচার সেন্টার, কল্যাণপুর, চাঁপাইনবাবগঞ্জ। উক্ত কর্মশালায় মানব দেহের জন্য নিরাপদ কেমিক্যাল মুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ করণ, আমের রোগ—পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানীর সুযোগ বৃদ্ধির করণের অঙ্গিকার ব্যাক্ত করেন উপস্থিত ৭০ জন আম চাষী ও ব্যবসায়ীবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আম চাষী ও ব্যবসায়ী বৃন্দ ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply