চাঁপাইনবাবগঞ্জে ইমাম সম্মেলন ও মাদক বিরোধী গনসচেতনতায় ইমামদের ভূমিকা শীর্ষক সভা
প্রশিক্ষন কর্মশালা—ইমাম সম্মেলন ও মাদক বিরোধী গনসচেতনতায় ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এই সভা হয়। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।

মাদকের কুফল নিয়ে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ—পরিচালক মোঃ আনিছুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ—পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান। ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিক্রয় সহকারী মোহাম্মদ মুনিরুল ইসলামের সঞ্চালনায় সভা শেষে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মোঃ মাহবুবুর রহমান।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনের লক্ষে সম্মেলনে জেলার ৫ উপজেলার ২০ জন করে বিভিন্ন মসজিদের ১০০ জন ইমাম অংশ গ্রহণ করেন। এসময় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply