চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ—সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ—সমাবেশ

আদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন ও পৃথক মন্ত্রনালয় গঠনের দাবিসহ ৯ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ন্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরেও মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে আদিবাসীরা। দুপুরে জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে জাতীয় আদিবাসী পরিষদ। এতে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তিরকি, সাধারণ সম্পাদক টুনু পাহান, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি মুকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুনডা। কর্মসূচীতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুরসহ বিভিন্ন উপজেলার ক্ষুদ্রজাতিসত্বার পরিবারের সদস্যরা অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *