চাঁপাইনবাবগঞ্জে দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর গঙ্গাশ্রম ঘাটে হিন্দু সম্প্রদায়ের জাহ্নমণির দশহারা গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ উৎসব শুরু হয়। উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০ হাজার ধর্মপ্রাণ নারী—পুরুষ পাপ মোচনের আশায় অংশ নেন।

এছাড়াও নদী তীরে প্রার্থনা, গীতাপাঠ এবং কীর্ত্তনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ঐতিহাসিক ভাবে প্রতিবছর এখানে গঙ্গা দশহরা তিথী অনুযায়ী জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। কানসাট গঙ্গা আশ্রম কমিটি এ স্নান উৎসবের আয়োজন করে। গঙ্গা স্নানকে ঘিরে কানসাট এলাকায় সনাতন সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। কানসাট গঙ্গা আশ্রম কমিটির সভাপতি সুবোধ দত্ত জানান, প্রতিবছরই এ স্থানে গঙ্গা দশহারা তিথী অনুযায়ী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয় এবং সুশৃংখলভাবে সুষ্ঠু নিরাপত্তার মধ্য দিয়ে এ বছর গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছে। এতে করে বিভিন্ন জেলা থেকে গঙ্গাস্নানে আসা নারী—পুরুষরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *