শিবগঞ্জে সাত মাসে হাফেজা হওয়া হামিদাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান
শিবগঞ্জে দশ ভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দশ ভাইয়া বংশের মোসাঃ হামিদা খাতুন ১৩ বছর বয়সে মাত্র সাত মাসের ব্যবধানে হাফেজা হওয়ায় হাফিজা মোসাঃ হামিদা খাতুমকে সংবর্ধনা দেয়া দেয়া হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে একটি আম বাগানে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম। অনুষ্ঠানে ঢাবির রসায়ন বিভাগের শেয বর্ষের শিক্ষার্থী ও দশ ভাইয়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শামসুল হক ড্যানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহফুজ রায়হান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও হাফেজা মোসাঃ হামিদা খাতুনের পিতা মাওলানা আব্দুল হামিদ, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল জলিল মাস্টার, মনাকষা ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনেশুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোয়াজ্জেম হোসেন মন্টু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও শিবগঞ্জ ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ। শেষে হাফেজা মোসাঃ হামিদা খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মাহফুজ রায়হান ও ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী ও বীর মুক্তিযোদ্ধাগণ।

Leave a Reply