শিবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

শিবগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে জেলার শিবগঞ্জে। বুধবার উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত । ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, ডাঃ ফজলে রাব্বি, আনসার ভিডিপি সদস্য মোঃ শহিদ ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির সদস্যগণসহ উপজেলার অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরপ্রধান, রাজনীতিবিদ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এক নম্বর ওয়ার্ড দলনেতা আনসার ভিডিপি সদস্য মোঃ শহিদ ইসলাম মাদক ও তামাক মুক্তে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন। মোঃ শহিদ ইসলামের মত নিজ নিজ স্থান থেকে সবাই সচেতন থাকলে মাদক ও তামাকমুক্ত করা সম্ভব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *