চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র ৮৫টি ভারতীয় মোবাইল-৩টি ভারতীয় ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র ৮৫টি ভারতীয় মোবাইল-৩টি ভারতীয় ট্রাক জব্দ

গোপন সংবাদে অভিযান চালিয়ে সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ৫৯ বিজিবি’র ও টাস্কফোর্স এর অভিযানে মালিকবিহীন ৮৫টি ভারতীয় মোবাইল ফোন, ১ বোতল ভারতীয় মদ, ৩টি ভারতীয় ট্রাক এবং ১৬২ টন ভারতীয় পাথর আটক জব্দ করা হয়েছে।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে ৩জুন বিকেলে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথরবাহী ট্রাকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মোবাইল ফোন পাচারের সংবাদ পাওয়া যায়। প্রেক্ষিতে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল, সোনামসজিদ কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কেরামত আলী এবং সোনামসজিদ স্থলবন্দর ডেপুটি কাস্টমস কমিশনার মিঃ প্রভাত কুমার সিংহ, সহকারী কর্মকর্তা শ্রী তপন কান্তি, সহকারী কর্মকর্তা সহদেব সরকার, রাজস্ব কর্মকর্তা মোঃ হাবিবুল ইসলাম এবং সহকারী কর্মকর্তা এসএম সাঈম এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল সোনামসজিদ বিওপি এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ স্থলবন্দর ৪নং গেইট এলাকায় ০৩টি ভারতীয় ট্রাকে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মডেলের ভারতীয় ৮৫টি মোবাইল ফোন, ১ বোতল ভারতীয় মদ, ৩টি ভারতীয় ট্রাক এবং ১৬২.৪২২ টন ভারতীয় পাথর আটক করতে সক্ষম হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *