সনাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সনাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

‘‘প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” এই প্রতিপাদ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ। দিবসটি উপলক্ষে সনাকের উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহযোগিতায় সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অত্র কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের সাবেক উপাধ্যক্ষ ন. স. ম. মাহবুবুর রহমান মিন্টু ও রাজশাহী-চাঁপাই আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি বীথিকা বাড়ৈ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য সাইফুল ইসলাম রেজা। টিআইবি প্রণিত দিবসটির ধারণাপত্র পাঠ করেন কলেজের ই-বিজনেস বিভাগের প্রভাষক মোসাঃ তাহমিনা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন একই কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক টি.এম মামিনুল ইসলাম সোহেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, সনাক, ইয়েস সদস্য, এসিজি সদস্য, টিআইবি কর্মকর্তাসহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *