ভালুকায় যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভালুকায় যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহের ভালুকায় ভালুকা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিনের ভালুকা প্রতিনিধি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ, ভালুকার এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, নয়াদিগন্ত প্রতিনিধি আসাদুজ্জামান ফজলু, সাপ্তাহিক আলোর ছোঁয়া সম্পাদক খলিলুর রহমানকে, দৈনিক সংবাদ প্রতিনিধি আতিউর রহমান তরফদার, প্রথম আলো প্রতিনিধি মাহমুদুল হাসান ফোরাত, আমার সংবাদ প্রতিনিধি আবুল বাশার শেখ, মানবকন্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, এশিয়ান টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, গ্লোবাল টিভি প্রতিনিধি, শাহিদুজ্জামান সবুজ, খোলা কাগজ প্রতিনিধি আল আমিন, আলোচত সকাল প্রতিনিধি হুমায়ুন আহমেদ, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক জিএম, সাংবাদিক ফারুক তালুকদার, শিক্ষার্থী শরিফ আহমেদ, খালিদ জামিল , স্বেচ্ছাসেবী আকরাম হোসেন, রীমা আক্তার প্রমুখ। এ সময় যায়যায়দিন পত্রিকার সাবেক প্রতিনিধি মরহুম ওয়দুদ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে মাও: হাবিব জীহাদির পরিচলনায় মোনাজাত শেষে বক্তারা তাদের বক্তব্যে দৈনিক যায়যায়দিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *