রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম ২০২১ বাস্তবায়নে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকবৃন্দ নতুন কারিকুলামের বৈশিষ্ট্য এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, শরিফুল ইসলাম, মোঃ নাসিম, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ, আলোচনায় শিক্ষকবৃন্দ নতুন কারিকুলামের বৈশিষ্ট্য এবং মূল্যায়ন পদ্ধতি ছাত্রদের ও অভিভাবকদের ভালো ভাবে বুঝিয়ে দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *