নাচোলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নাচোলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা(অনুর্ধ-১৭)’র শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রকেট। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। অনুর্ধ-১৭ বালক ও বালিকাদের ফুটবল খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুল হক, সুফল বর্মন, জিয়াউর রহমান ও রুহুল আমীন। সবকটি খেলার ধারাবিবরণী দেন শাকিল রেজা ও মজিদুল ইসলাম। বালক অনুর্ধ-১৭ দলের ৫টি টীমের মধ্যে প্রতিযোগিতা হয়। এতে কসবা ইউনিয়ন ফুটবল দল ও নাচোল ৩নং সদর ইউনিয়য়ের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *